Friday, October 30, 2026

Top 5 This Week

Related Posts

নির্যাতনের পর অচেতন ছাত্রলীগ নেতাকে হাসপাতালে রেখে যাওয়ার অভিযোগ, অস্বীকার পুলিশের

সুনামগঞ্জে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সকে (১৯) গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, থানায় নেওয়ার পর নির্যাতনের ফলে তিনি অচেতন হয়ে পড়লে পুলিশ তাঁকে হাসপাতালে ফেলে রেখে যায়। তবে পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সুনামগঞ্জ শহরের নতুনপাড়ার বাসা থেকে শাহনেওয়াজকে গ্রেপ্তার করা হয়। তিনি সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত। তবে তাঁর পরিবারের দাবি, তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। শাহনেওয়াজ সুনামগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের শাহরুখ রাজা চৌধুরীর ছেলে। শাহনেওয়াজের বাবা শাহরুখ রাজা চৌধুরী জানান, সদর থানার উপপরিদর্শক (এসআই) জাকারিয়ার নেতৃত্বে একদল পুলিশ তাঁদের বাসায় যায়। ওসি রতন শেখের সঙ্গে দেখা করানোর কথা বলে শাহনেওয়াজকে থানায় নিয়ে যাওয়া হয়। পরে রাত দেড়টার দিকে তাঁরা জানতে পারেন, শাহনেওয়াজ অচেতন অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে রয়েছেন। সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে সুবিদবাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার দুপুর ১টা পর্যন্ত তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। শাহরুখ রাজা চৌধুরী আরও জানান, তাঁর ছেলে এ বছর সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন। এর আগে একটি মামলায় তিনি কারাগারে থাকাকালীন পরীক্ষায় অংশ নিয়েছিলেন। বর্তমানে জামিনে থাকা সত্ত্বেও তাঁকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার দুই ঘণ্টার মধ্যে এমন অবস্থায় হাসপাতালে ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গ্রেপ্তারের সময় শাহনেওয়াজ পুলিশকে বলছেন, ‘স্যার, আমি কয়দিন পর আত্মসমর্পণ করব।’ জবাবে এক পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, ‘বোকা ছেলের মতো কথা বলো। দুদিন পরে তুমি পাশ করলে আমরা মিষ্টি খাওয়াবো, সমস্যা নাই।’ শাহনেওয়াজ তাঁর ক্যারিয়ার নষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ করলে ওই পুলিশ সদস্য বলেন, ‘ক্যারিয়ার তো এমনিই নাই। ক্যারিয়ার তো শেষ হয়ে গেছে।’ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ থানায় শারীরিক নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘শাহনেওয়াজ চৌধুরীর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। অসুস্থতার কারণ চিকিৎসক নির্ধারণ করবেন।’ এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি। সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আলী আশরাফ সোহাগ জানান, ছুটির দিন হওয়ায় তিনি হাসপাতালে নেই এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য তাঁর জানা নেই।

Article source: Ajker Patrika | Image credit: Ajker Patrika

Follow us on Instagram: @news.tringlobe
Follow WhatsApp channel: Tringlobe Media WhatsApp Channel
Join a WhatsApp group: Join Bangladesh WhatsApp group

Follow our Whatsapp channel
Like and follow us on Facebook
News Desk
News Desk
News Desk is the editorial publishing account for Tringlobe Media News, covering breaking news, public affairs, entertainment, community developments and regional stories across Trinidad and Tobago, the Caribbean and internationally.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

Click to listen highlighted text!