Saturday, July 25, 2026

Top 5 This Week

Related Posts

ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সাথে পারমাণবিক চুক্তি বাতিল: ট্রাম্পের আল্টিমেটাম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের জন্য একটি কঠিন শর্ত নির্ধারণ করেছেন: ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে হবে, অন্যথায় যুক্তরাষ্ট্রের সাথে প্রস্তাবিত পারমাণবিক সহযোগিতা চুক্তি কার্যকর হবে না।

বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, সৌদির সাথে পারমাণবিক সহযোগিতা কেবল বেসামরিক উদ্দেশ্যে হবে, তবে এর বাস্তবায়ন সম্পূর্ণভাবে নির্ভর করবে দেশটি ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেয়ার ওপর। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট বিষয়টি নিশ্চিত করে বলেন, সৌদি আরব এই আঞ্চলিক শান্তি চুক্তিতে অংশ না নিলে যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক চুক্তি বাতিল বলে গণ্য হবে।

এর আগে বুধবার যুক্তরাষ্ট্র ও সৌদি আরব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং মার্কিন প্রযুক্তিতে পারমাণবিক চুল্লি নির্মাণে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছানোর কথা জানিয়েছিল। তবে ট্রাম্পের নতুন শর্ত চুক্তিটিকে নতুন কূটনৈতিক অনিশ্চয়তার মুখে ফেলেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে সৌদি আরবের আব্রাহাম অ্যাকর্ডসে যোগদানকে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ঐতিহাসিক মাইলফলক হিসেবে স্বাগত জানিয়েছে।

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি সুনির্দিষ্ট রূপরেখা ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দিতে দীর্ঘদিন ধরে অস্বীকৃতি জানিয়ে আসছে সৌদি আরব। ট্রাম্পের সর্বশেষ ঘোষণার পর ওয়াশিংটনস্থ সৌদি দূতাবাস তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

Article and image source: bd-journal.com

Follow us on Instagram: @news.tringlobe
Follow WhatsApp channel: Tringlobe Media WhatsApp Channel
Join a WhatsApp group: Join Bangladesh WhatsApp group

Follow our Whatsapp channel
Like and follow us on Facebook

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

Click to listen highlighted text!