The key points are temporarily unavailable. You can still read the full Story below.
Main Points
রাজধানীর রামপুরা ব্রিজে দুই বাসের পাল্টাপাল্টি প্রতিযোগিতার সময় চাপা পড়ে শহীদুল্লাহ (৩৭) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রামপুরা টিভি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহীদুল্লাহ রাজধানীর ডেমরার নড়াইবাগ এলাকার বাসিন্দা ছিলেন এবং কুয়েত মৌসুমি ইন্ডাস্ট্রিজ নামের একটি কারখানায় বৈদ্যুতিক মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন। তাঁর ছোট ভাই জুয়েল রানা জানান, গত শনিবার চীন ভ্রমণে যাওয়া শহীদুল্লাহ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দেশে ফেরেন। দুপুরে বাসায় ফেরার পথে রামপুরা ব্রিজে বাস থেকে নামার সময় দুই বাসের প্রতিযোগিতার কবলে পড়ে তিনি গুরুতর আহত হন। পরিবার সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর তাঁকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সোয়া ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় রাইদা পরিবহনের একটি বাস জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। Article source: Ajker Patrika | Image credit: Ajker Patrika
রাজধানীর রামপুরা ব্রিজে দুই বাসের পাল্টাপাল্টি প্রতিযোগিতার সময় চাপা পড়ে শহীদুল্লাহ (৩৭) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রামপুরা টিভি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহীদুল্লাহ রাজধানীর ডেমরার নড়াইবাগ এলাকার বাসিন্দা ছিলেন এবং কুয়েত মৌসুমি ইন্ডাস্ট্রিজ নামের একটি কারখানায় বৈদ্যুতিক মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন। তাঁর ছোট ভাই জুয়েল রানা জানান, গত শনিবার চীন ভ্রমণে যাওয়া শহীদুল্লাহ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দেশে ফেরেন। দুপুরে বাসায় ফেরার পথে রামপুরা ব্রিজে বাস থেকে নামার সময় দুই বাসের প্রতিযোগিতার কবলে পড়ে তিনি গুরুতর আহত হন। পরিবার সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর তাঁকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সোয়া ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় রাইদা পরিবহনের একটি বাস জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
News Desk is the editorial publishing account for Tringlobe Media News, covering breaking news, public affairs, entertainment, community developments and regional stories across Trinidad and Tobago, the Caribbean and internationally.