The key points are temporarily unavailable. You can still read the full Story below.
Main Points
ফেনীর ছাগলনাইয়া উপজেলার আদালত মাঠসংলগ্ন শহীদ মিনারের পাশের একটি সরকারি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, অন্তত ছয় থেকে সাত দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহটি পচে ফুলে গেছে। পরিচয় শনাক্তের জন্য ফেনী পিবিআইয়ের একটি দল ফেনী জেনারেল হাসপাতালে গিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপ সংগ্রহের চেষ্টা করলেও তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, পরিচয় শনাক্তের জন্য ডিএনএ নমুনা সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি বেতার বার্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে। গত এক সপ্তাহে এলাকায় কেউ নিখোঁজ হয়েছেন কি না, সে বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে। এছাড়া ঘটনার রহস্য উন্মোচনে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করছে পুলিশ। Article source: Ajker Patrika | Image credit: Ajker Patrika
ফেনীর ছাগলনাইয়া উপজেলার আদালত মাঠসংলগ্ন শহীদ মিনারের পাশের একটি সরকারি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, অন্তত ছয় থেকে সাত দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহটি পচে ফুলে গেছে। পরিচয় শনাক্তের জন্য ফেনী পিবিআইয়ের একটি দল ফেনী জেনারেল হাসপাতালে গিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপ সংগ্রহের চেষ্টা করলেও তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, পরিচয় শনাক্তের জন্য ডিএনএ নমুনা সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি বেতার বার্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে। গত এক সপ্তাহে এলাকায় কেউ নিখোঁজ হয়েছেন কি না, সে বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে। এছাড়া ঘটনার রহস্য উন্মোচনে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করছে পুলিশ।
News Desk is the editorial publishing account for Tringlobe Media News, covering breaking news, public affairs, entertainment, community developments and regional stories across Trinidad and Tobago, the Caribbean and internationally.