The key points are temporarily unavailable. You can still read the full Story below.
Main Points
লন্ডনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জয় করেছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও তাঁর হাতে এই মর্যাদাপূর্ণ পুরস্কার তুলে দেন। এই জয়ের মাধ্যমে দীর্ঘ ২৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইংল্যান্ডের পঞ্চম ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতলেন কেইন। এর আগে ইংল্যান্ডের হয়ে স্ট্যানলি ম্যাথুস, ববি চার্লটন, কেভিন কিগান এবং সবশেষ ২০০১ সালে মাইকেল ওয়েন এই পুরস্কার জয় করেছিলেন। পুরস্কার গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কেইন লিখেছেন, ‘নীরবে কাজ করে যান, সফলতা আপনার পক্ষেই কথা বলবে।’ এছাড়া এক ভিডিও বার্তায় তিনি এই অর্জনের জন্য নিজের পরিবার, সতীর্থ, কোচিং স্টাফ এবং বিশ্বজুড়ে থাকা ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। লন্ডনের এই অনুষ্ঠানে থিয়েরি অঁরি, রদ্রি এবং লামিন ইয়ামালের মতো ফুটবল তারকারা উপস্থিত ছিলেন। পুরস্কার জয়ের পর লন্ডনের উৎসবমুখর পরিবেশে দর্শকদের সামনে ট্রফি উঁচিয়ে ধরেন কেইন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, ভক্তরা তাঁকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করছেন। উল্লেখ্য, ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ আটবার ব্যালন ডি’অর জয়ের রেকর্ড লিওনেল মেসির দখলে। Article source: Ajker Patrika | Image credit: Ajker Patrika
লন্ডনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জয় করেছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও তাঁর হাতে এই মর্যাদাপূর্ণ পুরস্কার তুলে দেন। এই জয়ের মাধ্যমে দীর্ঘ ২৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইংল্যান্ডের পঞ্চম ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতলেন কেইন। এর আগে ইংল্যান্ডের হয়ে স্ট্যানলি ম্যাথুস, ববি চার্লটন, কেভিন কিগান এবং সবশেষ ২০০১ সালে মাইকেল ওয়েন এই পুরস্কার জয় করেছিলেন। পুরস্কার গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কেইন লিখেছেন, ‘নীরবে কাজ করে যান, সফলতা আপনার পক্ষেই কথা বলবে।’ এছাড়া এক ভিডিও বার্তায় তিনি এই অর্জনের জন্য নিজের পরিবার, সতীর্থ, কোচিং স্টাফ এবং বিশ্বজুড়ে থাকা ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। লন্ডনের এই অনুষ্ঠানে থিয়েরি অঁরি, রদ্রি এবং লামিন ইয়ামালের মতো ফুটবল তারকারা উপস্থিত ছিলেন। পুরস্কার জয়ের পর লন্ডনের উৎসবমুখর পরিবেশে দর্শকদের সামনে ট্রফি উঁচিয়ে ধরেন কেইন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, ভক্তরা তাঁকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করছেন। উল্লেখ্য, ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ আটবার ব্যালন ডি’অর জয়ের রেকর্ড লিওনেল মেসির দখলে।
News Desk is the editorial publishing account for Tringlobe Media News, covering breaking news, public affairs, entertainment, community developments and regional stories across Trinidad and Tobago, the Caribbean and internationally.