The key points are temporarily unavailable. You can still read the full Story below.
Main Points
বাংলাদেশ ব্যাংক চিকিৎসার জন্য বিদেশে অর্থ পাঠানোর সীমা দ্বিগুণ করেছে। এখন থেকে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের আগাম অনুমতি ছাড়াই চিকিৎসার প্রয়োজনে সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। আগে এই সীমা ছিল ১৫ হাজার ডলার। চিকিৎসা খাতের পাশাপাশি শিক্ষা খাতের নিয়মও সহজ করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে বিদেশে পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রে এখন থেকে আর বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদনের প্রয়োজন হবে না। এডি ব্যাংকগুলো নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে বিনা মূল্যে শিক্ষার সুযোগ রয়েছে কি না, তা যাচাই করে নিজেরাই বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। এছাড়া সার্টিফিকেশন, পেশাগত কোর্স এবং চিঠিপত্রের মাধ্যমে পরিচালিত নিয়মিত একাডেমিক কোর্সের জন্যও এখন থেকে আগাম অনুমোদন ছাড়াই অর্থ পাঠানো যাবে। সম্প্রতি এ বিষয়ে একটি বৈদেশিক মুদ্রা লেনদেনসংক্রান্ত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে চিকিৎসা ও শিক্ষা খাতে অর্থ পাঠানোর নিয়ম শিথিল করার পাশাপাশি রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবে বৈদেশিক মুদ্রা জমার ক্ষেত্রে নতুন শর্ত যুক্ত করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, আবাসিক বাংলাদেশিরা বিদেশ থেকে আনা বৈদেশিক মুদ্রা তখনই আরএফসিডি হিসাবে জমা করতে পারবেন, যদি তা কাস্টমস কর্তৃপক্ষের কাছে এফএমজে (FMJ) ফরমে যথাযথভাবে ঘোষণা করা হয়ে থাকে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যক্তিগত ভ্রমণ, চিকিৎসা, বিদেশে পড়াশোনা এবং অন্যান্য অনুমোদিত খাতে বৈদেশিক মুদ্রা পাঠানোর সুযোগ বাড়ানোর বিষয়টি বিবেচনায় নিয়ে আরএফসিডি হিসাবে অর্থ জমার ক্ষেত্রে এই শর্ত নির্ধারণ করা হয়েছে। সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে, নতুন এই সিদ্ধান্ত কার্যকর করতে প্রচলিত বৈদেশিক মুদ্রা লেনদেনসংক্রান্ত বিধিবিধান প্রয়োজন অনুযায়ী সংশোধিত বলে গণ্য হবে। তবে এ বিষয়ে আগে জারি করা অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। Article source: Ajker Patrika | Image credit: Ajker Patrika
বাংলাদেশ ব্যাংক চিকিৎসার জন্য বিদেশে অর্থ পাঠানোর সীমা দ্বিগুণ করেছে। এখন থেকে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের আগাম অনুমতি ছাড়াই চিকিৎসার প্রয়োজনে সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। আগে এই সীমা ছিল ১৫ হাজার ডলার। চিকিৎসা খাতের পাশাপাশি শিক্ষা খাতের নিয়মও সহজ করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে বিদেশে পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রে এখন থেকে আর বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদনের প্রয়োজন হবে না। এডি ব্যাংকগুলো নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে বিনা মূল্যে শিক্ষার সুযোগ রয়েছে কি না, তা যাচাই করে নিজেরাই বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। এছাড়া সার্টিফিকেশন, পেশাগত কোর্স এবং চিঠিপত্রের মাধ্যমে পরিচালিত নিয়মিত একাডেমিক কোর্সের জন্যও এখন থেকে আগাম অনুমোদন ছাড়াই অর্থ পাঠানো যাবে। সম্প্রতি এ বিষয়ে একটি বৈদেশিক মুদ্রা লেনদেনসংক্রান্ত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে চিকিৎসা ও শিক্ষা খাতে অর্থ পাঠানোর নিয়ম শিথিল করার পাশাপাশি রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবে বৈদেশিক মুদ্রা জমার ক্ষেত্রে নতুন শর্ত যুক্ত করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, আবাসিক বাংলাদেশিরা বিদেশ থেকে আনা বৈদেশিক মুদ্রা তখনই আরএফসিডি হিসাবে জমা করতে পারবেন, যদি তা কাস্টমস কর্তৃপক্ষের কাছে এফএমজে (FMJ) ফরমে যথাযথভাবে ঘোষণা করা হয়ে থাকে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যক্তিগত ভ্রমণ, চিকিৎসা, বিদেশে পড়াশোনা এবং অন্যান্য অনুমোদিত খাতে বৈদেশিক মুদ্রা পাঠানোর সুযোগ বাড়ানোর বিষয়টি বিবেচনায় নিয়ে আরএফসিডি হিসাবে অর্থ জমার ক্ষেত্রে এই শর্ত নির্ধারণ করা হয়েছে। সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে, নতুন এই সিদ্ধান্ত কার্যকর করতে প্রচলিত বৈদেশিক মুদ্রা লেনদেনসংক্রান্ত বিধিবিধান প্রয়োজন অনুযায়ী সংশোধিত বলে গণ্য হবে। তবে এ বিষয়ে আগে জারি করা অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
News Desk is the editorial publishing account for Tringlobe Media News, covering breaking news, public affairs, entertainment, community developments and regional stories across Trinidad and Tobago, the Caribbean and internationally.