The key points are temporarily unavailable. You can still read the full Story below.
Main Points
সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট ম্যাচে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়। মিরপুর টেস্টে তার সামর্থ্য নিয়ে ওঠা সমালোচনার কড়া জবাব দিলেন তিনি দলের এমন সংকটময় মুহূর্তে। ওয়েস্ট ইন্ডিজের করা ৩৫৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। গতকাল ৩ উইকেট হারানোর পর আজ দিনের প্রথম সেশনেই আরও ৪ উইকেট হারিয়ে দল অলআউটের শঙ্কায় পড়েছিল। এমন পরিস্থিতিতে দলের হাল ধরেন হৃদয়। ৫১ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে ৭৩ রানের জুটি গড়েন তিনি। এই জুটির মাধ্যমেই নিজের ফিফটি পূর্ণ করেন হৃদয়। মুশফিকুর রহিম ৩৪ রানে আউট হওয়ার পর দ্রুত লিটন দাসকেও হারায় বাংলাদেশ। এরপর ষষ্ঠ উইকেটে মেহেদী হাসান মিরাজের সঙ্গে ৪১ রানের আরও একটি জুটি গড়েন হৃদয়। তবে রোস্টন চেজের বলে জাস্টিন গ্রিভসের ক্যাচে মিরাজ বিদায় নিলে সেই জুটি ভেঙে যায়। দলের নিয়মিত বিরতিতে উইকেট পতনের মাঝেও একপ্রান্ত আগলে রেখে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি নিশ্চিত করেন হৃদয়। Article source: Ajker Patrika | Image credit: Ajker Patrika
সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট ম্যাচে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়। মিরপুর টেস্টে তার সামর্থ্য নিয়ে ওঠা সমালোচনার কড়া জবাব দিলেন তিনি দলের এমন সংকটময় মুহূর্তে। ওয়েস্ট ইন্ডিজের করা ৩৫৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। গতকাল ৩ উইকেট হারানোর পর আজ দিনের প্রথম সেশনেই আরও ৪ উইকেট হারিয়ে দল অলআউটের শঙ্কায় পড়েছিল। এমন পরিস্থিতিতে দলের হাল ধরেন হৃদয়। ৫১ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে ৭৩ রানের জুটি গড়েন তিনি। এই জুটির মাধ্যমেই নিজের ফিফটি পূর্ণ করেন হৃদয়। মুশফিকুর রহিম ৩৪ রানে আউট হওয়ার পর দ্রুত লিটন দাসকেও হারায় বাংলাদেশ। এরপর ষষ্ঠ উইকেটে মেহেদী হাসান মিরাজের সঙ্গে ৪১ রানের আরও একটি জুটি গড়েন হৃদয়। তবে রোস্টন চেজের বলে জাস্টিন গ্রিভসের ক্যাচে মিরাজ বিদায় নিলে সেই জুটি ভেঙে যায়। দলের নিয়মিত বিরতিতে উইকেট পতনের মাঝেও একপ্রান্ত আগলে রেখে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি নিশ্চিত করেন হৃদয়।
News Desk is the editorial publishing account for Tringlobe Media News, covering breaking news, public affairs, entertainment, community developments and regional stories across Trinidad and Tobago, the Caribbean and internationally.