The key points are temporarily unavailable. You can still read the full Story below.
Main Points
রাজশাহীতে ২৮ কেজি গাঁজাসহ প্রিভেল ইসলাম (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর বোয়ালিয়া থানা এলাকার এসআর পার্সেল সার্ভিসেস লিমিটেড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে র্যাব-৫-এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত প্রিভেল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রসুনচক গ্রামের নাজমুল হকের ছেলে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআর পার্সেল সার্ভিসেস লিমিটেডে অভিযান চালানো হয়। এ সময় পার্সেল নিতে আসা প্রিভেল ইসলামকে ২৮ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত মাদকসহ তাকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। Article source: Ajker Patrika | Image credit: Ajker Patrika
রাজশাহীতে ২৮ কেজি গাঁজাসহ প্রিভেল ইসলাম (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর বোয়ালিয়া থানা এলাকার এসআর পার্সেল সার্ভিসেস লিমিটেড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে র্যাব-৫-এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত প্রিভেল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রসুনচক গ্রামের নাজমুল হকের ছেলে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআর পার্সেল সার্ভিসেস লিমিটেডে অভিযান চালানো হয়। এ সময় পার্সেল নিতে আসা প্রিভেল ইসলামকে ২৮ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত মাদকসহ তাকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
News Desk is the editorial publishing account for Tringlobe Media News, covering breaking news, public affairs, entertainment, community developments and regional stories across Trinidad and Tobago, the Caribbean and internationally.