The key points are temporarily unavailable. You can still read the full Story below.
Main Points
ভারতের অন্ধ্র প্রদেশে গত ২৮ অক্টোবর আঘাত হানা অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে ছত্তিশগড় ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে গত বৃহস্পতিবার বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সবচেয়ে বেশি ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কিছুটা হ্রাস পেয়েছে। ঘূর্ণিঝড় অর্ণবের রেশ কাটতে না কাটতেই দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন করে আরও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই লঘুচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। আজ শুক্রবার সকাল ৯টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর ১টা পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় উত্তর-পূর্ব বা উত্তর দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২১ মিনিটে এবং আগামীকাল শনিবার সূর্যোদয় ভোর ৬টা ৪ মিনিটে। Article source: Ajker Patrika | Image credit: Ajker Patrika
ভারতের অন্ধ্র প্রদেশে গত ২৮ অক্টোবর আঘাত হানা অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে ছত্তিশগড় ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে গত বৃহস্পতিবার বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সবচেয়ে বেশি ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কিছুটা হ্রাস পেয়েছে। ঘূর্ণিঝড় অর্ণবের রেশ কাটতে না কাটতেই দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন করে আরও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই লঘুচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। আজ শুক্রবার সকাল ৯টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর ১টা পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় উত্তর-পূর্ব বা উত্তর দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২১ মিনিটে এবং আগামীকাল শনিবার সূর্যোদয় ভোর ৬টা ৪ মিনিটে।
News Desk is the editorial publishing account for Tringlobe Media News, covering breaking news, public affairs, entertainment, community developments and regional stories across Trinidad and Tobago, the Caribbean and internationally.