Monday, November 9, 2026

Top 5 This Week

Related Posts

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

আন্তর্জাতিক জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলোর হিসাব অনুযায়ী ২০২৭ সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচি প্রকাশ করা হয়েছে। তবে হিজরি বর্ষপঞ্জি সম্পূর্ণভাবে চাঁদের গতিপথের ওপর নির্ভরশীল হওয়ায় রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সেই হিসেবে ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদ দেখা সাপেক্ষে ওই রাতেই এশার নামাজের পর প্রথম তারাবির নামাজ আদায় করা হবে এবং ৮ ফেব্রুয়ারি ভোরে সেহরি গ্রহণের মাধ্যমে প্রথম রোজা পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। এছাড়া শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০২৭ সালের ১০ মার্চ (বুধবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। চাঁদের আবর্তনের নিয়ম অনুযায়ী প্রতিবছর ইংরেজি ক্যালেন্ডারে রমজান মাস ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই ধারাবাহিকতায় ২০২৬ সালের তুলনায় ২০২৭ সালের রমজান ১০ থেকে ১১ দিন আগে শুরু হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে রমজান মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মাসে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে সিয়াম সাধনা করেন। পাশাপাশি তারাবি, কোরআন তিলাওয়াত ও দান-সদকাসহ বিভিন্ন ইবাদতের মাধ্যমে সময় অতিবাহিত করেন। বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক বৈঠকের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করবে।

Article source: Ajker Patrika | Image credit: Ajker Patrika

Follow us on Instagram: @news.tringlobe
Follow WhatsApp channel: Tringlobe Media WhatsApp Channel
Join a WhatsApp group: Join Bangladesh WhatsApp group

Follow our Whatsapp channel
Like and follow us on Facebook
News Desk
News Desk
News Desk is the editorial publishing account for Tringlobe Media News, covering breaking news, public affairs, entertainment, community developments and regional stories across Trinidad and Tobago, the Caribbean and internationally.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

Click to listen highlighted text!