কোনোমতে বাঁচলেন মেসিরা

মেজর লিগ সকারে (এমএলএস) সিনসিনাটির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় আজ ভোরে অনুষ্ঠিত এই ম্যাচে লিওনেল মেসি ও লুইস সুয়ারেস পুরো সময় মাঠে থাকলেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি মায়ামি। ম্যাচের প্রথমার্ধে উভয় দলই রক্ষণাত্মক কৌশলে খেলেছে। সিনসিনাটির ডিফেন্ডাররা মেসিকে কড়া পাহারায় রাখায় তিনি খুব একটা সুযোগ তৈরি করতে পারেননি। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে হারমান বেরতেরামের হেডে বল পেয়েও লুইস সুয়ারেস গোল করতে ব্যর্থ হন। তবে ৬১ মিনিটে কাসেমিরোর অ্যাসিস্ট থেকে গোল করে মায়ামিকে এগিয়ে দেন সুয়ারেস। ম্যাচের শেষ ১০ মিনিটে খেলার মোড় ঘুরে যায়। ৮০ মিনিটে ইভান্দারের অ্যাসিস্টে গোল করে সিনসিনাটিকে সমতায় ফেরান কেনজি এমবোমা দেম। এরপর ৮৬ মিনিটে টম বারলোর সহায়তায় স্যামুয়েল গিদি গোল করলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সিনসিনাটি। পরাজয়ের দ্বারপ্রান্তে থাকা মায়ামিকে শেষ মুহূর্তে রক্ষা করেন ফিলিপি। ৯০ মিনিটে তার গোলে ২-২ সমতায় শেষ হয় ম্যাচটি।

Article source: Ajker Patrika | Image credit: Ajker Patrika

News Desk: News Desk is the editorial publishing account for Tringlobe Media News, covering breaking news, public affairs, entertainment, community developments and regional stories across Trinidad and Tobago, the Caribbean and internationally.